MRH Mentor-এর ডিজিটাল প্রোডাক্ট বা কোর্সের ক্ষেত্রে আমাদের কোনো রিফান্ড অপশন নেই। আমাদের কোনো কোর্সে এনরোল করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো ভালোভাবে পড়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হলো।
📌 ক্রয়ের আগে যা অবশ্যই করবেন:
১. আমাদের ফ্রি কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়া ঘুরে দেখুন: MRH Mentor-এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে থাকা ফ্রি ভিডিও এবং টিপসগুলো দেখুন। এখান থেকে আপনি আমার ব্যাকগ্রাউন্ড, শেখানোর ধরন, রেজাল্ট এবং বাস্তব কেস স্টাডি সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পাবেন।
২. বিনামূল্যের ক্লাস বা গাইডলাইন থেকে ধারণা নিন: আমাদের ফ্রি কনটেন্টগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন—আমাদের প্র্যাকটিক্যাল কোর্স বা লাইভ ব্যাচটি আপনার ক্যারিয়ার বা ব্যবসার জন্য উপযুক্ত কি না।
৩. কোর্স কারিকুলাম (Curriculum) ভালোভাবে পড়ে সিদ্ধান্ত নিন: কোর্স এনরোল করার সাথে সাথেই আপনি কোর্সের সমস্ত রিসোর্স, রেকর্ডিং, স্ট্র্যাটেজি এবং প্রাইভেট সাপোর্টে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবেন। তাই কোর্স কেনার পর “No Refund Policy” সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
🚫 কেন রিফান্ড দেওয়া হয় না?
কারণ, যেকোনো কোর্সে এনরোল করার সাথে সাথেই আপনি পেয়ে যান আমাদের প্রিমিয়াম ডিজিটাল অ্যাসেটগুলো, যেমন:
রেকর্ডেড ক্লাস (Recorded Classes)
লাইভ সেশনের লিংক (Live Session Links)
ডাউনলোডেবল রিসোর্স ও টুলস
প্রাইভেট কমিউনিটি বা সিক্রেট গ্রুপের অ্যাক্সেস
প্র্যাকটিক্যাল কেস স্টাডি এবং টেমপ্লেট
সাপোর্ট সেশনের অ্যাক্সেস
যেহেতু এগুলো “ডিজিটাল প্রোডাক্ট”, তাই একবার অ্যাক্সেস দেওয়ার পর তা আর ফেরত নেওয়া বা বাতিল করা সম্ভব নয়। এজন্য কোনো অবস্থাতেই রিফান্ড দেয়া হবে না।
✅ কোন ক্ষেত্রে রিফান্ড / ট্রান্সফার হতে পারে?
ভুলবশত পেমেন্ট ডাবল (Double Payment) হয়ে গেলে (অবশ্যই Valid Proof বা প্রমাণসহ যোগাযোগ করতে হবে)।
লাইভ ব্যাচের ক্ষেত্রে নতুন ব্যাচে একবারের জন্য সিট ট্রান্সফার করা যেতে পারে (যদি সিট খালি থাকে)।
❌ যেসব কারণে কোনোভাবেই রিফান্ড দেওয়া হবে না:
“ভুল করে অন্য কোর্স কিনে ফেলেছি।”
“কোর্সটি করার এখন ইচ্ছে নেই।”
“আমি এখন অনেক ব্যস্ত আছি, কোর্সে সময় দিতে পারছি না।” এসব ব্যক্তিগত কারণে কোনোভাবেই রিফান্ড দেওয়া হবে না।
আমাদের ওয়েবসাইট থেকে কোর্স ক্রয় বা এনরোল করার মাধ্যমে আপনি এই নীতিমালা সম্পূর্ণভাবে মেনে নিচ্ছেন বলে ধরে নেওয়া হবে। তাই অনুগ্রহ করে ক্রয়ের আগে সবকিছু জেনে ও বুঝে সিদ্ধান্ত নিন।
📞 Support & Contact
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:
Email: info.mrhmentor@gmail.com
WhatsApp/Phone: +8801729813 580
Website: www.mrhmentor.com